আমার সম্বন্ধে

প্রবাসী বাঙ্গালী। পেশায় খুবই ছোট্ট কন্ট্রাকটর। ইট-বালি-সিমেন্ট নিয়ে প্রচন্ড ব্যস্ততায় কাটে একই রকম সবগুলো নির্জীব দিন। তারপরেও কখনো সময় পেলে অনলাইনে চলে আসি মুক্তির স্বাদ নিতে। লিখতে ভালোবাসি। খুব ইচ্ছে করে ভালো কিছু লিখতে, কিন্তু লিখা হয় না।

বই পড়তে ভালোবাসি। ভালোবাসি হলিউডের ভালো ভালো সিনেমা দেখতে। একবার বসলে আর উঠতেই ইচ্ছে করে না। যাকে বলে সিনেমার পোকা। এজন্যই বোধ হয় সিনেমা দেখার সময়ই পাই না..হা হা।

মানুষের সাথে মিশতে ভালোবাসি। যদিও বন্ধু-বান্ধবের সংখ্যা এসে এখন ঠেকেছে শূন্যে। কাজেই আপনাকে বন্ধু হিসেবে পেলে সত্যিই ভীষণ খুশি হব। বয়স ২৭। এখনো ব্যাচেলর। জন্মদিন – ২ ফেব্রুয়ারী। কুম্ভ রাশি। রাশিতে বিশ্বাস না থাকলেও রাশিফল পড়তে মজা লাগে।

মানুষের জন্য কিছু করতে ইচ্ছে করে..কিন্তু করা হয়নি এখনো কিছুই..

15 comments so far

  1. পারভেজ নূরী on

    লেখা আর স্বপ্ন দেখা বন্ধ করবেন না । চালিয়ে যান। ব্লগ ভাল হয়েছে। ভবিষ্যতে আরও ভাল হবে. নিশ্চিত ভাব ধরে নিতে পারি কি বলেন!!!

  2. কাপালিক on

    অসংখ্য ধন্যবাদ পারভেজ নূরী। অসম্ভব ভালো লাগছে এত সুন্দর একটা মন্তব্য দেখে।

    বাংলায় লিখতে খুব ইচ্ছে করে, কিন্তু হয়ে ওঠে না। মনে হয় সাইটের ঠিকানাই কেউ খুঁজে পাবে না। শেষে ভাবলাম, সার্চ-ইঞ্জিন খুঁজে পাক বা না পাক, মনের আনন্দেই বরং লিখি।

    ইনশাল্লাহ্ সাধ্যমতো চেষ্টা করব নিয়মিত লিখতে, তা সেটা যে অশ্ব-ডিম্বই হোক না কেন..হা হা!

  3. S.M. Mehdi Akram [ROYAL] on

    আপনার ব্লগে এসে ভাল লাগলো।
    দেশের বাইরে থেকে দেশ এবং ভাষাকে ভুলে যাবেন না কখনো।
    আর একটা কথা, আপনি আপনার সর্ম্পকে আরেকটু বিস্তারিত লিখবেন।

  4. আপনি somewherein অথবা সচলায়তন এ লেখালেখি করতে পারেন।

    বিদেশে গিয়েও বাংলাকে ভুলে যান নি – খুবই ভাল লাগল।

  5. Zihad on

    আমার জন্মদিন পহেলা ফেব্রুয়ারী!!

  6. কাপালিক on

    জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা, জিহাদ!

  7. (Munshigonj.com) on

    ভাই, আসলে আমি তো বাংলা ঐভাবে লিখতে পারি না, ব্লগের সব লেখা, ইউনিকোডে কনভার্ট করা৷ আমি আসলে বাংলা লিখা শিখা শুরু করেছি মাত্র৷ আমি জেদ্দাতে আছি, একটা ফাইনানসিয়াল কনসালটিং এ কাজ করি৷ সাইটা ভিজিজ করলে বুঝতে পারবেন কি করি… Gulfbase.com

    আপনার ব্লগটা খুবই ভালো… চালিয়ে যান৷ নিজের প্রশান্তির জন্য, আমি তাই করি… ভালো থাকেন…

  8. কাপালিক on

    বাংলা লিখা খুবই সহজ। একটু কষ্ট করে শিখে ফেলেন। হয়ত অভ্র ব্যবহার করেন, অথবা সামহোয়ারইনে গিয়ে লিখে ব্লগে কপি-পেষ্ট করেন। ওখানে বাংলা লেখার অনেকগুলো সিস্টেম আছে। ফনেটিকটা ট্রাই করে দেখতে পারেন। ফন্টের জন্য ব্লগটা দেখতে খুব খারাপ লাগে।

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

  9. আপনার লেখাগুলো বেশ ভালোই হচ্ছে। কাতার সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। লিখতে থাকুন। আমিও মাঝে মাঝে লিবিয়ার জীবন নিয়ে লিখব। কিন্তু সময় হয় না। আপনার লেখাগুলো পড়ে আবার লিখতে ইচ্ছে করছে।

  10. কাপালিক on

    ধন্যবাদ ত্বোহা। একটু কষ্ট করে লিখে ফেলুন। লিবিয়া সম্বন্ধে সবাই জানতে পারবে। আমি মোটেও নিয়মিত লেখক না। একদিন লিখলাম তো ফের সাতদিন খবর নেই। সমস্যা আসলে সময়ের। তারপরও চেষ্টা করি।

  11. kayes on

    give me your email adress please…

  12. কাপালিক on

    আমাকে মেইল করতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।

  13. xenomlive on

    good blog kapalik… good to know that u havent forgot about bangladesh. keep writing. i had a question though… i thought u were a jungler in heart. but i can see that u have rather become a brick in the urban jungle. how do u feel about that?

  14. কাপালিক on

    বালি-ধুলা-পাথরের সাথে প্রতিটি সকাল-দূপুর-সন্ধ্যা-রাত পার করতে করতে নিজেও পাথর হয়ে যেতে থাকলেও মনের মধ্যে সবসময় একটা গহীন-অরণ্যই বাস করে। সারাক্ষণ সেখানেই ছুটে যাওয়ার স্বপ্ন দেখে মন। @xenomlive

  15. হিমেল on

    দাদা ভাই,
    কেমন আছেন?

    নিজের সম্পর্কে তো বেশ ভালই বল্লেন।
    ভাল লাগলো ব্লগটি।


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.