Archive for অগাষ্ট, 2008|Monthly archive page

সামরিক যুদ্ধের পাশাপাশি চলছে সাইবার-যুদ্ধ

প্রাক্তন সোভিয়াত স্টেট জর্জিয়া এবং রাশিয়ার মধ্যে চলছে সামরিক যুদ্ধ। জর্জিয়া চুক্তি ভঙ্গ করে তাদের একটি রাশিয়া-সমর্থিত স্বাধীনতাকামী প্রদেশ দক্ষিন ওশেতিয়া উদ্ধারে সামরিক অভিযানে নামার পর রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। সামরিক যুদ্ধের পাশাপাশি তাদের মোকাবেলা করতে হচ্ছে রাশিয়ান হ্যাকারদের সাথে ভয়ঙ্কর সাইবার যুদ্ধের। তারা একে একে জর্জিয়ার সরকারী এবং বানিজ্যিক ওয়েবসাইটগুলোর নিয়ন্ত্রন নিয়ে নিচ্ছে। আরেকটি প্রাক্তন সোভিয়েত স্টেট ইস্টোনিয়া এই সাইবার যুদ্ধ মোকাবেলায় জর্জিয়াকে সাহায্য করতে এগিয়ে এসেছে। তাদের দু’জন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ (হ্যাকার!) খুব শ্রীঘ্রই জর্জিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আরো পড়ুন »

একটি সুষ্ঠু নির্বাচন এবং আওয়ামীলীগের সেনা আতঙ্ক

আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, তারা জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন এবং তাদের হাতে গ্রেফ্তারী ক্ষমতা প্রদানের সম্পূর্ণ বিরোধী, এবং জরুরী আইনের অধীনে তারা কোনভাবেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। এর পেছনের তার যুক্তি হলো, গ্রামের মানুষ আর্মিকে ভয় পায়। নির্বাচনে সেনা মোতায়েন করা হলে মানুষ ভয়ে ভোট দিতে আসবে না। জাতীয় নির্বাচনের পূর্বে অন্য কোন নির্বাচনেও তারা কোন ভাবেই অংশগ্রহণ করবে না। সাধারন ভাবেই মনে প্রশ্ন জাগে, আওয়ামীলীগের ভয়টা আসলে কোথায়? আরো পড়ুন »

মরুজীবন-৭: তুমারা বাল গিরতাহে?

দেশে থাকতে হিন্দি সিনেমা কোন কালে তেমন না দেখার কারনে হিন্দিটা প্রায় জানতামই না। কাতারে আসার পর দেখি বাঙ্গালী আর আরব ছাড়া আর মোটামুটি সবার সাথেই হিন্দিতে কথা বলতে হয়। এখানে উপমহাদেশের মানুষের কমন ভাষা হচ্ছে হিন্দি। প্রথম প্রথম হিন্দি জানিনা বললে সবাই মোটামুটি টিটকারী করতো। বাঙ্গালী হিন্দি জানে না এইটা আবার কেমন কথা। মনে হয় যেন বাঙলা না, হিন্দিটাই বাংলাদেশের মাতৃভাষা! যদিও হিন্দিটা এখন ভালোমতই রপ্ত হয়ে গেছে, তারপরেও কখনো কখনো কিছু শব্দ নিয়ে বেশ মুশকিলে পরে যেতে হয়। আরো পড়ুন »

কুয়েত ফেরত বাঙ্গালী শ্রমীকদের যে কারনে আমি সহমর্মীতার বদলে জুতা-পেটা করার পক্ষপাতি

কুয়েত থেকে ঢলের মতো ফেরত আসছে বাঙ্গালী শ্রমীক। কুয়েত সরকার নাকি যাকে সামনে পাচ্ছে ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছে। এদের শরীরে মারের চিহ্ন দেখে সবাই “আহারে! কি অত্যাচারি দেশ!” বলে সমবেদনা জানাচ্ছে। পত্রিকায় প্রতিদিন এদের উপর অত্যাচারের ছবি আসছে। ব্লগাররা সমবেদনা জানিয়ে অনবরত পোষ্ট দিচ্ছে। অনেকেই দেখলাম মন্তব্য করেছে “গালফ ওয়ারে আমরা কুয়েতকে সৈন্য দিয়ে সাহায্য করেছিলাম, এখন কুয়েত সরকার তার প্রতিদান দিচ্ছে।” এই ধরনের মন্তব্যকারীরা জানেও না বিদেশে বাংলাদেশী শ্রমীকেরা কি ধরনের কাজ-কর্মে লিপ্ত থাকে, এবং এসব দেশের আইন-কানুন কেমন। ব্যাক্তিগতভাবে এই সব ফেরত পাঠানো শ্রমীকদের প্রতি আমি সহমর্মীতো নই-ই, বরং জুতাপেটা করার পক্ষপাতি। আরো পড়ুন »